সময়

আমার জানলা যখন জোৎস্না চুয়ায়
​​তোমার তখন ভোর,
​​তুমি ব্যাস্ত রবে দিনের আলোয়;
​​আমি বুনবো স্বপন তারায় তারায়
​​সারাটি রাত ভর…
​​
​​তোমার সময় সুখেই যাচ্ছে; যাবে,
​​শুধু জানলেনা কেউ তোমায় ভেবে
​​নিঝুম রাতে একলা জেগে সারাটি রাত পার.
​​আমার ক্লান্ত যখন চোখের পাতা
​​তোমার ভাঙছে ঘুমের ঘোর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *