আমার জানলা যখন জোৎস্না চুয়ায়
তোমার তখন ভোর,
তুমি ব্যাস্ত রবে দিনের আলোয়;
আমি বুনবো স্বপন তারায় তারায়
সারাটি রাত ভর…
তোমার সময় সুখেই যাচ্ছে; যাবে,
শুধু জানলেনা কেউ তোমায় ভেবে
নিঝুম রাতে একলা জেগে সারাটি রাত পার.
আমার ক্লান্ত যখন চোখের পাতা
তোমার ভাঙছে ঘুমের ঘোর…
